1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামের এক বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা। তিনি পঞ্চগড়-দিনাজপুর রুটে চলাচলকারী একটি গেট-লক যাত্রীবাহী বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি বোদা পৌরসভা এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় একজন যাত্রীকে বাসে তোলার চেষ্টা করছিলেন শান্ত। এ সময় হঠাৎ পা পিছলে তিনি চলন্ত বাসের দরজা থেকে নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বোদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। বাসের নিচে পিষ্ট হয়ে এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকার সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত চলন্ত বাস থেকে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, চলন্ত অবস্থায় যাত্রী ওঠানামা করানোর ঝুঁকি নিতে গিয়েই অকালে ঝরে গেল একটি প্রাণ। নিরাপদ সড়ক নিশ্চিতে চালক ও শ্রমিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট