1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরে ক্যান্সার আক্রান্ত প্রবীণ আশরাফ আলী ও মানসিক ভারসাম্যহীন ছেলের পাশে শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
শেরপুরে ক্যান্সার আক্রান্ত প্রবীণ আশরাফ আলী ও মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মানবিক সহায়তা তুলে দিচ্ছেন জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ।
শেরপুরে ক্যান্সার আক্রান্ত প্রবীণ আশরাফ আলী ও মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মানবিক সহায়তা তুলে দিচ্ছেন জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ।

শেরপুর প্রতিনিধি || আগস্ট ২৭, ২০২৫ | বুধবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তা নিয়ে অসুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামের ৭৫ বছর বয়সী ফুসফুস/অন্ত্র ক্যান্সারে আক্রান্ত প্রবীণ আশরাফ আলী এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছেলে শফিকুলের দুর্দশার কথা জানতে পেরে বুধবার বিকেলে তিনি ওই পরিবারে ছুটে যান।

এসময় তিনি চিকিৎসার খরচ বাবদ নগদ অর্থ, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন এবং পরিবারের পাশে থেকে নিয়মিত সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ করে প্রতি মাসে নগদ অর্থ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

সাহায্য কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবিক এ সহায়তা পেয়ে আশরাফ আলী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট