1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম

নীলফামারী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকাসহ দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জলঢাকা উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোঃ আল আমিন ইসলাম

ঈদের মহিমা ও গুরুত্ব

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্মশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনে ঐক্যবদ্ধ হয় এবং খুশী ভাগাভাগি করে নেয়। নিজেদের অতীত জীবনের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভূতি ধারণ করেই পূর্ণতা লাভ করে পবিত্র ঈদের আনন্দ।”

শান্তি ও সম্প্রীতির বার্তা

ইসলামের মূল বাণী তুলে ধরে সাংবাদিক আল আমিন ইসলাম আরও বলেন, “ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ ও হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।”

কল্যাণ ও দোয়া

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন ছড়িয়ে পড়ুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। ঈদের খুশী সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, দূর হোক সকল জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন ও হেফাজতে রাখুন। আমিন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট