1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পুঠিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি ফিরোজ র‍্যাব-৫ এর হাতে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্লুলেস হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মো. ফিরোজকে র‍্যাব-৫ সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্লুলেস হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মো. ফিরোজকে র‍্যাব-৫ সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো

রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মো. ফিরোজ (২৫) কে সাভার থেকে র‍্যাব-৫ গ্রেফতার করেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা জেলার সাভার থানার কলমা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৫ এ গ্রেফতারকৃত আসামিকে আটক করে। ফিরোজ পুঠিয়া থানার উজালপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।

নিহত ভিকটিম একজন গৃহিণী। গত ২৬ মে ২০২৫ বিকেল আনুমানিক ৫:৩০ টায় ভিকটিম পালিত ছাগল আনতে উজালপুর বিলে যায়। ছাগল নিয়ে বাড়ি না ফেরায় তার ছেলে এরশাদ ও ফুফাতো ভাই খোঁজাখুঁজিতে বের হন। ওই সময় এজাহারে উল্লেখিত ছয় জন ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

রাত আনুমানিক ৮:৩০ টায় উজালপুর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে একজন মহিলার লাশ ওড়না দ্বারা মুখ ও গলা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। ভিকটিমের ছেলে লাশ সনাক্ত করেন। তিনি জানান, ২৬ মে বিকেল ৫:৩০ থেকে রাত ৮টার মধ্যে অজ্ঞাতনামা কারণে তার মাকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতি সৃষ্টি করে এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।

পুঠিয়া থানায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ধরতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও র‍্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের আভিযানিক দল ২৭ আগস্ট ২০২৫ তারিখে কলমা এলাকা থেকে হত্যাকাণ্ডের অন্যতম আসামী ফিরোজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট