1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বরিশাল-৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী লায়ন মোঃ নূরুল ইসলাম খান মাসুদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
বরিশাল-৬ আসন, বিএনপি মনোনয়ন প্রত্যাশী, নূরুল ইসলাম খান মাসুদ, বাকেরগঞ্জ নির্বাচন, বিএনপি প্রার্থী ২০২৫
বরিশাল-৬ আসন, বিএনপি মনোনয়ন প্রত্যাশী, নূরুল ইসলাম খান মাসুদ, বাকেরগঞ্জ নির্বাচন, বিএনপি প্রার্থী ২০২৫

শাহিন হাওলাদার
বরিশাল প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে (বাকেরগঞ্জ) বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূরুল ইসলাম খান মাসুদ। বর্তমানে তিনি বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবং ঠিকানা বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় আহবায়কের দায়িত্ব পালন করছেন।

ঢাকার রাজপথের সাহসী নেতা ও বাকেরগঞ্জের কৃতি সন্তান মাসুদ স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। তিনি সামাজিক সংগঠন “ঠিকানা বাকেরগঞ্জ”-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। ফলে বাকেরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাকে স্নেহের চোখে দেখে আসছেন। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আন্দোলন করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন এবং বহু মিথ্যা মামলার আসামিও হয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লায়ন নূরুল ইসলাম খান মাসুদ মনোনয়ন পেলে বিএনপি বরিশাল-৬ আসনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট