1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দুর্গাপুর থানাধীন হোজা অনন্তকান্দী এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জিয়াউর রহমান (৪৬), মো. জয়নাল হক (৫৩) ও মো. নজরুল ইসলাম (৬০)। তারা তিনজনই মৃত সিরাজ উদ্দিনের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হলে পরদিন থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার অন্যতম আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে ছাড়া পেয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

১০ আগস্ট ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে নিজস্ব পান বরজে কাজ করার সময় একই গ্রামের প্রায় ৩০-৩৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় গুরুতর আহত ওয়াজেদ আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ওয়াজেদের স্ত্রী ও ছেলেও আহত হন।

নারকীয় এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি দেশব্যাপী গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। মামলাটির তদন্তে র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে। সর্বশেষ বৃহস্পতিবার আরও তিনজনকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট