1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘা থানা পুলিশের সফল অভিযান: ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ শেরপুরের এ, কে, এম জহিরুল ইসলাম পঞ্চগড়ে আদালতের বারান্দায় হাজিরা দিতে এসে আসামির রহস্যজনক মৃত্যু নকলায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ বিতরণ মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মিষ্টির দোকানকে জরিমানা, কফি হাউজে মাদক বিক্রির দায়ে যুবকের জেল বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ-বালাসী ঘাটে ২য় যমুনা সেতুর দাবিতে বিশাল মানববন্ধন নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ইয়াবাসহ আটক ২ মাদককারবারি স্কুল ক্যাম্পাসে ইভটিজিং! সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা: চাটখিলে ‘রাজকীয়’ মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মিষ্টির দোকানকে জরিমানা, কফি হাউজে মাদক বিক্রির দায়ে যুবকের জেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মিষ্টির দোকানকে জরিমানা, কফি হাউজে মাদক বিক্রির দায়ে যুবকের জেল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে কফি হাউজের আড়ালে মাদক কারবারের অভিযোগে এক যুবককে কারাদণ্ড এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেওয়ার অপরাধে তিনটি মিষ্টির দোকানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মিষ্টির দোকানে বড় অঙ্কের জরিমানা:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকার প্রসিদ্ধ ‘কানন’ মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। সেখানে চরম নোংরা, মশা-মাছি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার ‘ধনবাড়ী মিষ্টি ঘর’ নামের আরেকটি দোকানে ওজনে কম দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কফি হাউজের আড়ালে মাদক কারবার, যুবকের জেল:

এদিকে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় ‘চাঁদের হাসি’ নামক একটি রেস্টুরেন্ট ও কফি হাউজে ঝটিকা অভিযান চালায় প্রশাসন। সেখান থেকে মাদক কারবারের অভিযোগে মো. রাকিব (১৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত রাকিবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্কুল ফাঁকি দিয়ে কফি হাউজে আড্ডা, শিক্ষার্থীদের সতর্কতা:

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, মধুপুরের বিভিন্ন এলাকায় কফি হাউজের নামে গড়ে ওঠা কিছু রেস্টুরেন্টে মাদক বেচাকেনাসহ নানা অসামাজিক কার্যকলাপ চলছে। অনেক শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে এসব জায়গায় আড্ডা দেয়।

আজকের অভিযানেও ‘চাঁদের হাসি’ রেস্টুরেন্ট থেকে বেশ কিছু শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরা অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভবিষ্যৎ বিবেচনা করে মুচলেকা দিয়ে সতর্ক করা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য: সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও কফি হাউজের আড়ালে মাদক কারবারের অপরাধে এই জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং তরুণ সমাজকে রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনাকালে মধুপুর থানা-পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট