1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়ন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা

বরিশাল প্রতিনিধি/

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি আবুল বাসার বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রঞ্জু, সৈয়দ নূরউদ্দিন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফুল করিম দুলাল, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় জানানো হয়, কলসকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর বরিশাল এবং বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট