1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

শ্রীপুর পৌর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কর্মী সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য ও কর্মীদের উপস্থিতি
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কর্মী সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য ও কর্মীদের উপস্থিতি

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে পৌর এলাকার দারগার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামিম, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান, নজরুল ইসলাম সেলিম, আবুল হোসেন প্রধান, অ্যাডভোকেট আহসান কবির, শাহজাহান সজল, খোকন প্রধান, নজরুল ইসলাম মিলন (আহ্বায়ক, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দল), ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট