1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো. শাহজাহান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মো. শাহজাহান।
নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মো. শাহজাহান।

মো. বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এখন একেবারে পরিষ্কার নয়। দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ জমেছে। নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। তবে দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, জনগণই আগামী দিনের নির্বাচন নিশ্চিত করবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি, তাহলে এই মেঘ কোন কাজে আসবে না। আকাশের মেঘ যেমন ভেসে যায়, তেমনি রাজনৈতিক মেঘও কেটে যাবে। আমাদের কাছে বড় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ।”

শাহজাহান বলেন, “জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপি গড়ে তুলেছিলেন। দেশের স্বাধীনতা ও উন্নয়ন রক্ষায় ছাত্রদলকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য প্রতিষ্ঠা করেছিলেন।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান। তিনি নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশে আছেন, এখনও দেশে ফিরতে পারেননি। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রমাণ করতে হবে—বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফোরকান ই আলম, ব্যারিস্টার আবু সায়েমসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট