1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ১, আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে
মধুপুরের রক্তিপাড়া এলাকায় ধাক্কা লেগে ট্রাক দুর্ঘটনার দৃশ্য, ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে উপস্থিত
মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, আহত ও নিহতের তথ্য সংগ্রহ করছে ফায়ার সার্ভিস

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে রক্তিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার রাত প্রায় ৩টা ১৫ মিনিটের দিকে মধুপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় ঘটে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জানান, ৯৯৯ নাম্বারে খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। রক্তিপাড়ায় একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২২৬৪) নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পোলট্রি বাচ্চা বহনকারী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-২২৪৮) পেছন থেকে এসে ধাক্কা দেয়।

ধাক্কা লাগার ফলে দুইজন ট্রাকের ভিতরে আটকা পড়েন। মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি সুমন (৪০), সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতলী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। আহত ব্যক্তি হলেন সোলাইমান (৪০), তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকায়।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি মোবাইল ফোন সহ মরদেহ ফায়ার সার্ভিস থেকে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, রক্তিপাড়া এলাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তারা নিরাপদ সড়ক ব্যবস্থার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট