1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

রাণীনগরে পিকনিকের নৌকা থেকে পড়ে কিশোরের মৃত্যু, ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
রাণীনগরে ছোট যমুনা নদীতে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
রাণীনগরে ছোট যমুনা নদীতে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

২০ ঘণ্টা পর ছোট যমুনা নদী থেকে লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর মো. মাম্পি (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে একই এলাকায় নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয় মাম্পি। নিহত কিশোর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুলের ছেলে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দোলোয়ার হোসেন বলেন, নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর নদী থেকে কিশোর মাম্পির লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বদলগাছী থেকে প্রায় ২৫-৩০ জনের একটি দল নৌকায় করে নাটোরের পাটুলে দুই দিনের পিকনিকে যায়। রোববার ফেরার পথে রাণীনগরের কৃষ্ণপুর সরদারপাড়া এলাকায় পৌঁছালে নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় মাম্পি এবং ডুবে যায়।

প্রথমে স্থানীয়রা, রাণীনগর ফায়ার সার্ভিস এবং রাজশাহীর একটি ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পাননি। সোমবার সকাল থেকে আবারও তল্লাশি চালিয়ে অবশেষে বেলা সাড়ে ১১টার দিকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট