1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

রাণীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
রাণীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাণীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিদ্যালয়ের এডহক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক আনোয়ার হোসেন এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে রোববার সকালে বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। তারা ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে এবং অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও বিচারের দাবি জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যালয় কমিটি, শিক্ষক, প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার এডহক কমিটির বৈঠকে শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, “আমি ২০ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”

রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে বিদ্যালয়ের এডহক কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট