1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নকলা পৌরসভার লাভা মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ দৈনিক আজকের পত্রিকা-এর নকলা উপজেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র-এর শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম শ্যামলবাংলা২৪ডটকম-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পরিবারসহ নকলা পৌর শহরে বসবাস করে আসছেন। পৌরসভার লাভা মহল্লায় তার পৈতৃক বাড়ি ও কৃষিজমি রয়েছে। তিনি বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে তার আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল (৬০) এবং বকুলের আপন ভাতিজা হুমায়ুন কবির (৪০) দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের পাঁয়তারা করে আসছিল।

ঘটনার দিন সকালে সাংবাদিক জাহাঙ্গীর শ্রমিক নিয়ে তার স্বত্বাধিকারভুক্ত জমিতে বোরো ধান রোপণের উদ্দেশ্যে গেলে বেলায়েত হোসেন বকুল কোদাল দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় হুমায়ুন কবির তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং কিল-ঘুষি ও লাথি মেরে তাকে আরও আহত করে।

খবর পেয়ে নকলা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় শেরপুর জেলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট