1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ঘুষের ভিডিও ভাইরাল: সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে ঘুষের ভিডিও ভাইরাল: সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

আমিরুল ইসলাম , শেরপুর প্রতিনিধি | ১ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিনা পারভীনের প্রকাশ্য ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

গত ৩১ জানুয়ারি উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা এক ব্যক্তির কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন এবং আশ্বস্ত করে বলছেন— “যা আছে সব খারিজ হবে, তুই শুধু বাবা টাকা পাঠাবি।”

১ মিনিট ৩ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বিষয়টি নজরে আসার পরপরই রোববার সকালে অভিযুক্ত সেলিনা পারভীনকে শোকজ করা হয়েছে। একইসাথে বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।

শোকজের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট