1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবি, জেলে নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবি, জেলে নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান প্রামানিক (৫৩) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর বিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান প্রামানিক উপজেলার হরিশপুর মৎস্যজীবি পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সোমবার রাতে ৫-৬ জন জেলে একটি নৌকায় করে বিল মুনসুরে মাছ ধরতে যান। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও লোকমান পানিতে তলিয়ে যান। রাতভর খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকালে তার লাশ পানিতে ভাসতে দেখা যায়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট