1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক উধাও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশনরত অবস্থার দৃশ্য
শ্রীপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক উধাও।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক শাকিল (ছদ্মনাম) পালিয়ে গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী তরুণী কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বাসিন্দা। তার নাম আকলিমা (ছদ্মনাম)। তিনি শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং অভিযুক্ত প্রেমিক শাকিলও একই কলেজের ছাত্র। প্রায় ছয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আকলিমার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তাকে একাধিকবার শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে। পরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। উপায়ান্তর না পেয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।

আকলিমা বলেন, “শাকিল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আমি ন্যায্য অধিকার চাই। বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।”

শাকিলের বাবা দাবি করেন, “গত কয়েক মাস আগে মেয়ের মা আমাদের বাড়িতে এসে বিয়ের দাবি করেছিলেন। তখন আমি বলেছিলাম আমার ছেলে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি।”

কাওরাইদ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম জানান, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। তবে মেয়েটি প্রাপ্তবয়স্ক হলেও ছেলেটির বয়স এখনও ১৮ হয়নি।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “গত রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট