1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ভাঙচুর-সংঘর্ষের পর এবার লাশ উদ্ধার, ফের আলোচনায় শেরপুরের দরবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত দরবার থেকে উদ্ধার হওয়া নারীর লাশের স্থলচিত্র
শেরপুরে দোজা পীরের দরবারসংলগ্ন ভবনের তৃতীয় তলা থেকে উদ্ধার হওয়া নারীর লাশ।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে দোজা পীরের পরিত্যক্ত দরবারসংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলা থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত রিনি বেগমের শ্বশুরবাড়ি সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামে, আর বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে এ দরবারকে কেন্দ্র করে মুসল্লী ও পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় একজন নিহত ও বহু মানুষ আহত হয়। একাধিক মামলা হলেও উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় সম্প্রতি সমঝোতা হয়। তবে এরপর থেকে দরবারটি জনমানবশূন্য অবস্থায় পড়ে ছিল।

রোববার দুপুরে দরবারসংলগ্ন ভবন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজ নিয়ে তৃতীয় তলায় বোরকা পরিহিত অবস্থায় নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি দুদিন ধরে পড়ে ছিল এবং এতে পচন ধরেছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট