1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
কুয়েতে হাওয়ালী প্রদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের উপস্থিতি।
কুয়েতে হাওয়ালী প্রদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের উপস্থিতি।

প্রতিবেদক: মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত | তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫

কুয়েত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশেষ করে যুবদলের সক্রিয় সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি স্বরণকালের অন্যতম সেরা ও মনোমুগ্ধকর আয়োজন হিসেবে ধরা হয়েছে।

হাওয়ালী প্রদেশ বিএনপির উদ্যোগে শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাওয়ালী প্রদেশ বিএনপির সংগ্রামী আহ্বায়ক শের আলী খান স্বপন। যৌথভাবে সঞ্চালনা করেন হাজী ইকবাল, আব্দুল কাদের মুন্সী, আরিফুর রহমান শাহিন এবং জামান ফারুক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সদ্য সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী, কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, সিনিয়র নেতা ও অভিভাবক মোঃ চুন্নু মোল্লা, সাবেক নির্বাচন কমিশনার মোঃ আশফাকুল হক, সিনিয়র সদস্য সৈয়দ নৌশাদ, এ কে আজাদ নুর, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, যুবদল কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ, স্বেচ্ছাসেবক দল কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, জাসাস কুয়েতের সাবেক সভাপতি আনিসুল হক উল্কা, ফারওয়ানিয়া ও জাহারা প্রদেশ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান রুমন ও চাঁন মিয়া হাসান, যুবদল কুয়েত শাখার প্রস্তাবিত সভাপতি সৈয়দ আরিফুল ইসলাম রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, শাইরুল আমীন, মাসুম হাসান, নাসির উদ্দিন হাওলাদার, আহমেদ আলী রানা, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, আবু জামান বুলু, আব্দুল আজিজ, সৈয়দ মোঃ সাহেদ, সাইফুল ইসলাম, ইমরান খান, লোকমান জাহিদ, মোঃ শামসুদ্দিন, মোঃ ইস্রাফীল, জাকির হোসেন, শেখ লিয়াকতসহ বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি কুয়েতের মরুর বুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। কুয়েতের গুণী শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন এবং বাংলাদেশ থেকে আগত টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

সমাপনীতে হাওয়ালী প্রদেশ বিএনপির আহ্বায়ক শের আলী খান স্বপন মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সুস্বাদু নৈশভোজের মধ্য দিয়ে কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট