1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরের শ্রীপুরে ওষুধ ব্যবসায়ী হত্যার ঘটনায় ৮ মাস পর ৩ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে ওষুধ ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন যুবককে পুলিশের হেফাজতে দেখা যাচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে ফার্মেসি মালিক হাসিবুল ইসলাম বাদশা হত্যার ঘটনায় আট মাস পর তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে ইট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আট মাস পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আলী আকবরের ছেলে রুবেল (২৬), তার সহযোগী সাব্বির হোসেন (২২) এবং সজিব হাসান (২০)।

গত ১ জানুয়ারি গভীর রাতে মাওনা চৌরাস্তা মসজিদ মোড় এলাকায় ফার্মেসির মালিক মো. হাসিবুল ইসলাম বাদশাকে (৪০) পিটিয়ে হত্যা করা হয়। নিহত হাসিবুল শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে এবং মা মণি ফার্মেসির স্বত্বাধিকারী ছিলেন।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, ঘটনার রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বাবার বাড়ি থেকে ফিরছিলেন। বাসার সামনে গাড়ি রেখে দোকান থেকে চাবি আনতে যান তাঁর স্বামী। ওই সময় রুবেলের নেতৃত্বে কিশোর গ্যাং গাড়ির সামনে এসে নারীদের হেনস্তার চেষ্টা করে। গাড়িচালক বাধা দিলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে হাসিবুল ঘটনাস্থলে পৌঁছে হাতজোড় করে শান্ত থাকার অনুরোধ জানান। কিন্তু মাদকাসক্ত অবস্থায় থাকা রুবেল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করে সোমবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সুড়ঙ্গপথে পালানোর চেষ্টা করেন, তবে পুলিশ সফলভাবে তাঁদের গ্রেপ্তার করে। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট