1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নান্দাইলে ‘ডাবল মৃত্যুফাঁদ’ থেকে রক্ষা পেল জনসাধারণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
নান্দাইলে শিয়ালধরা বাজারের ঝুঁকিপূর্ণ রাস্তা প্রশাসনের উদ্যোগে সংস্কার; দুর্ঘটনার আশঙ্কা কাটিয়ে স্বস্তিতে স্থানীয়রা।
নান্দাইলে শিয়ালধরা বাজারের ঝুঁকিপূর্ণ রাস্তা প্রশাসনের উদ্যোগে সংস্কার; দুর্ঘটনার আশঙ্কা কাটিয়ে স্বস্তিতে স্থানীয়রা।

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিয়ালধরা বাজারের পাশে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দ্রুত সংস্কারের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন স্থানীয়রা। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে জনমনে।

গত ৮ সেপ্টেম্বর (সোমবার) পেশাগত কাজে নান্দাইলের বাকচান্দা ফেরার পথে ঢাকা পোস্টের সাংবাদিক শফিউল আলম জুয়েল এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক ফরিদ মিয়া রাস্তার ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেন। দেখা যায়, রাস্তার এক পাশে হেলে পড়া দুইটি বিশাল গাছ এবং অপর পাশে বড় বড় গর্ত তৈরি হয়ে পথচারী ও যানবাহনের যাতায়াতকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এ অবস্থার ছবি ও তথ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। “ডাবল মৃত্যুফাঁদে জনসাধারণের চরম ঝুঁকি” শিরোনামে সাংবাদিকরা বিষয়টি ব্যক্তিগত ফেসবুক আইডি এবং নান্দাইল হেল্পলাইন গ্রুপে পোস্ট করার পরপরই নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তারের নজরে আসে।

পরিস্থিতি অনুধাবন করে তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্মীদের পাঠিয়ে রাস্তার গর্ত সংস্কার করান। সরকারি প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে দুর্ঘটনার শঙ্কা দূর হয় এবং নিরাপদে চলাচলের সুযোগ সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগে দুর্ঘটনার ভয় থেকে রক্ষা পেয়েছি। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরা সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট