1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠনে সফল মহানগর স্বেচ্ছাসেবক দল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাকর্মীদের উপস্থিতি, যেখানে তৃণমূল নেতৃত্ব গঠনে সফলতার কথা তুলে ধরা হয়।
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাকর্মীদের উপস্থিতি, যেখানে তৃণমূল নেতৃত্ব গঠনে সফলতার কথা তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক:

দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় কমিটির আদেশে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে গতিশীল করার লক্ষ্যে মাত্র ২০–২৫ দিনের মধ্যে রাজশাহী মহানগরের প্রতিটি থানা ও ৩০টি ওয়ার্ডে কমিটি গঠন সম্পন্ন করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। অল্প সময়ে এ বিশাল কর্মযজ্ঞ সফলভাবে শেষ করতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহানগর দপ্তর সম্পাদক সৈকত পারভেজের আয়োজনে নগরীর ২৪/২৫ নম্বর ওয়ার্ডের কর্মীসভা রামচন্দ্রপুর বাসার রোডে অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের বিভিন্ন প্রার্থী ও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় অংশগ্রহণ করেন।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু। সভার সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলী।

সভায় বক্তারা বলেন, অল্প সময়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার মাধ্যমে দলের ভিত আরও মজবুত হয়েছে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাইব্রিড বা সুযোগসন্ধানী নেতাদের দলে স্থান না দেওয়া। বিশেষত যারা ৫ আগস্টের পর দলে প্রবেশের চেষ্টা করছে বা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, তাদের ছাঁটাই করার ওপর জোর দেওয়া হয়।

মহানগর আহ্বায়ক মীর তারেক বলেন, “খুব দ্রুত সময়ে এতটা সফলতার সাথে কর্মীসভা সম্পন্ন করতে পারব ভাবিনি। প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের ব্যাপক সাড়া প্রমাণ করে সংগঠন কতটা শক্তিশালী।”

সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গঠিত এই কমিটিতে কেবল ত্যাগী নেতারাই নেতৃত্বে থাকবেন। আওয়ামী লীগের রাজনীতি, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত কেউ দলে স্থান পাবে না।”

দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, “দেশ এখনো কঠিন সময় পার করছে। বিএনপি এখনো নানা ষড়যন্ত্রের মুখে রয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে অবাধ নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নও আমাদের অঙ্গীকার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট