1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নান্দাইলে জমি সীমানা বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০, আটক ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলের ভাটি সাভারে জমি সীমানা বিরোধে সংঘর্ষে নিহত হয়েছেন আক্তার হোসেন, আহত হয়েছেন অন্তত ২০ জন।
ময়মনসিংহের নান্দাইলের ভাটি সাভারে জমি সীমানা বিরোধে সংঘর্ষে নিহত হয়েছেন আক্তার হোসেন, আহত হয়েছেন অন্তত ২০ জন।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার (বিলপাড়া) এলাকায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আক্তার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি স্থানীয় বিলপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভাটি সাভার গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি সীমানা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির পর সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১৫-২০ জন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন মারা যান।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “জমি সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট