1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ, ইউপি চেয়ারম্যান জাহিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্থানীয় পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের নবনির্মিত একটি দোকানঘর ভাঙচুর করেছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই দিন সকালে চেয়ারম্যান জাহিদ প্রায় ১৫-২০ জন সহযোগী নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন এবং তাদের সহায়তায় দোকানঘর ভাঙচুর করেন। পরে বিদ্যালয়ের অন্যান্য স্থাপনাতেও হামলা চালানো হয়। স্থানীয়রা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা এগিয়ে গেলে তারা সেখান থেকে সরে যান।

বিদ্যালয়ের আয়া মোছা. রাবেয়া বসরী বলেন, “চেয়ারম্যানের নেতৃত্বে দোকানঘর ভাঙচুর হয়েছে। আমি ভিডিও করতে গেলে আমাকে গালিগালাজ করা হয় এবং আমার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। আমি এ ঘটনার বিচার চাই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা অভিযোগ করেন, চেয়ারম্যান জাহিদ বিদ্যালয়ের সভাপতি হতে না পারায় ক্ষুব্ধ হয়ে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি আরও জানান, গত ৮ সেপ্টেম্বর চেয়ারম্যান বিদ্যালয়ে এসে তাকে নানা হুমকি দেন। এ ঘটনায় থানায় জিডি করার পর বৃহস্পতিবার আবারও দোকানঘর ভাঙচুর করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত ও বিচারের আবেদন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো ভাঙচুর করিনি। এসব অভিযোগ ভিত্তিহীন। তবে বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।”

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাইনি। যদি অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট