1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি :

শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে জামাল মিয়া পাশের ৪নং চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় সাপটি তার আঙুলে কামড় দেয়। তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। প্রায় দেড় ঘণ্টা পর তার শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে এন্টিভেনম না থাকায় বাইরে থেকে এনে প্রয়োগ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ময়মনসিংহে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান, “হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রয়েছে। ওঝা জামালের চিকিৎসার ক্ষেত্রে আসলে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট