1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান রতনের ইন্তেকাল, জানাজা আগামীকাল দুপুরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
শেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান রতনের জানাজা শনিবার ডুবারচর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
শেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান রতনের জানাজা শনিবার ডুবারচর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

শেরপুর প্রতিনিধি:

গভীর শোকের সাথে জানাচ্ছি যে, শেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাশেদুজ্জামান রতন আর নেই। তিনি শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের ডুবারচর পণ্ডিতপাড়া গ্রামের কৃতি সন্তান এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু-তালেব মিয়া (কালা মিয়া মাস্টার)-এর বড় ছেলে।

আজ শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাশেদুজ্জামান রতনের মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সবাই দোয়া করছেন যেন আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করেন।

মরহুমের জানাজা নামাজ আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ডুবারচর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট