1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরে মামাকে কুপিয়ে হত্যার মূল আসামী ভারতে পালানোর সময় গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
গাজীপুর জয়দেবপুর থানার পুলিশ সৌরভ হাসান রুদ্রকে গ্রেপ্তার করেছে
নেশার টাকা না পাওয়ায় মামাকে হত্যার মূল আসামী সৌরভ হাসান রুদ্রকে ভারতে পালানোর চেষ্টা চলাকালীন গ্রেপ্তার করা হয়েছে।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় নেশার টাকা না পাওয়ায় মামা আনিসুর রহমানকে কুপিয়ে হত্যার মূল আসামী ভাগীনা সৌরভ হাসান রুদ্রকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়দেবপুর থানা পুলিশের ওসি তৌহিদ আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃত আসামী আখাউড়া রেলওয়ে জিআরপি পুলিশের সহায়তায় জয়দেবপুর থানার এসআই আব্দুল আলিম ও তার সঙ্গীয় ফোর্সের অভিযানে আখাউড়ার কাছ থেকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশকে অবহিত করে সৌরভকে জয়দেবপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হত্যার মূল আসামি সৌরভ হাসান রুদ্রকে ধরা সম্ভব হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট