1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা: নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভার দৃশ্য
বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ২০২৫ সালের বর্ধিত সভায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছেন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
“সুদূর ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও সাবেক সাংসদ আবুল হোসেন খান। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার।

সভায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা সকল নেতাকর্মীদের সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তারা বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শও প্রদান করেন।

উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল হক জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, খলিলুর রহমান শিকদার, রুহুল জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, বাচ্চু নেগাবান ও স্বপন শিকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের অভ্যন্তরীণ একতার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, “একতাবদ্ধ নেতাকর্মীরাই সংগঠনের শক্তি। সকল ষড়যন্ত্র রুখে দিতে হলে নিজেদের মধ্যে সুসংহতভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা সম্ভব।”

উপজেলা ও পৌর বিএনপির নেতারা আগামী সময়ে আরও সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা এবং দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভার সমাপ্তিতে সকল উপস্থিত নেতাকর্মী একান্তভাবে প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা দলকে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করবেন এবং সংগঠনের স্থিতিশীলতা নিশ্চিত করবেন।

বর্ধিত সভার মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ দলের অভ্যন্তরীণ ঐক্য ও সক্রিয় নেতৃত্ব প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট