1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীতে ২৫ হাজার ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে চারা বিতরণ অনুষ্ঠান, প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান
নালিতাবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ হাজার ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠিত।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ হাজার ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এই আয়োজন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা এবং স্থানীয় বনবিভাগ। অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ উপজেলা, পৌরসভা ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও বনবিভাগের প্রতিনিধিদের মাঝে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া একই দিনে পৌরসভার সীমানা প্রাচীর ও পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধনও করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট