1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বরিশালের তরুণ সমাজকর্মী মো: সিফাত ই মঞ্জুর রোমান পেলেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করছেন মো: সিফাত ই মঞ্জুর রোমান
বরিশালের তরুণ সমাজকর্মী মো: সিফাত ই মঞ্জুর রোমান পেলেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫, স্বেচ্ছাসেবক ও সমাজ উন্নয়নের অবদানের স্বীকৃতি।

জাতীয় পর্যায়ে অনন্য অর্জন হিসেবে বরিশালের তরুণ সমাজকর্মী মো: সিফাত ই মঞ্জুর রোমান ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেছেন। রাজধানীর মালিবাগে অবস্থিত ফোর-স্টার হোটেল স্কাই সিটিতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এ মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক পরিবর্তন, স্বেচ্ছাসেবক নেতৃত্ব এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রাপ্ত হন। মো: সিফাত ই মঞ্জুর রোমান প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যা যুবনেতৃত্বাধীন একটি সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কর্মকাণ্ড, পরিবেশ সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ব্যক্তিত্ব, সমাজকর্মী, সামাজিক উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো: সিফাত ই মঞ্জুর রোমান বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়; বরং বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর। যারা নিরলসভাবে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে, এই সম্মান তাদের প্রত্যেকের জন্য। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ তরুণরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট