1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

সানন্দবাড়ী ফুজিসান জাপানিজ স্কুলে জাপানি প্রতিনিধি দলের পরিদর্শন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
সানন্দবাড়ী ফুজিসান জাপানিজ স্কুলে জাপানি প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত।
সানন্দবাড়ী ফুজিসান জাপানিজ স্কুলে জাপানি প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত।

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ারের সুযোগ করে দিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে অবস্থিত ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে এক জাপানি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে প্রতিনিধি দলটি স্কুলে আসলে শিক্ষার্থীরা জাপানি কায়দায় তাদের অভ্যর্থনা জানান। ইতোমধ্যে বেশ কয়েকজন জাপানগামী শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে ভর্তি হয়ে জাপানি ভাষা শিক্ষা গ্রহণ করছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সার্জেন্ট (অব.) মোঃ আবু শামা অর্ডন্যান্স। উপস্থিত ছিলেন বাংলাদেশি উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফটিক সরদার, শহিদুল ইসলাম এবং জাপানি ভাষার শিক্ষক দীন ইসলাম সোহেল।

জাপানি উদ্যোক্তারা জানান, জাপানে জন্মহার কমে যাওয়ায় এবং গড় আয়ু বেড়ে যাওয়ায় দেশটিতে তরুণ কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। ফলে সেখানে প্রচুর কর্মঠ ও জাপানি ভাষায় দক্ষ জনবল প্রয়োজন। তারা আরও বলেন, জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকলেই জাপানের বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনে চাকরির সুযোগ পাওয়া সম্ভব। বর্তমানে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, নেপাল, আফগানিস্তান ও ভিয়েতনাম থেকে বিপুল সংখ্যক শ্রমশক্তি জাপানে যাচ্ছে।

বাংলাদেশ থেকেও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রি পড়াশোনার ব্যবস্থা করতে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।

পরিশেষে প্রতিনিধি দল সানন্দবাড়ী শাখার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট