1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: মাদক ও যানজট নিরসনে কঠোর পদক্ষেপের ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
নান্দাইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন—মাদকবিরোধী সমাবেশ আয়োজন ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।
নান্দাইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন—মাদকবিরোধী সমাবেশ আয়োজন ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি সারমিনা সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতেই জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ৬ জন নতুন সদস্যকে পরিচয়সহ বরণ করে নেওয়া হয়। পরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ভ্রাম্যমাণ উচ্ছেদ কার্যক্রম জোরদার এবং গ্রাম পুলিশদের আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

এছাড়া নান্দাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও প্রত্যেক ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা আয়োজনের জন্য ইউপি সচিবদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন—নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, জামায়াত নেতা কাজী শামসুউদ্দিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, এনসিপি নেতা আশেকিন আলম রাজন, নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, সাংবাদিক শামছ ই তাবরিজ রায়হান, শামছুজ্জামান বাবুলসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “নান্দাইলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাই একসাথে কাজ করলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। বিশেষ করে মাদকের বিষয়ে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট