1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘা থানা পুলিশের সফল অভিযান: ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ শেরপুরের এ, কে, এম জহিরুল ইসলাম পঞ্চগড়ে আদালতের বারান্দায় হাজিরা দিতে এসে আসামির রহস্যজনক মৃত্যু নকলায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ বিতরণ মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মিষ্টির দোকানকে জরিমানা, কফি হাউজে মাদক বিক্রির দায়ে যুবকের জেল বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ-বালাসী ঘাটে ২য় যমুনা সেতুর দাবিতে বিশাল মানববন্ধন নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ইয়াবাসহ আটক ২ মাদককারবারি স্কুল ক্যাম্পাসে ইভটিজিং! সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা: চাটখিলে ‘রাজকীয়’ মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ইয়াবাসহ আটক ২ মাদককারবারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ইয়াবাসহ আটক ২ মাদককারবারি

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি: মাদক চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলার চায়নামোড় এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতদের পরিচয়:

আটক ব্যক্তিরা হলেন— ১. নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৪৭)। ২. একই গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. খোকন (৩০)

অভিযান ও জব্দকৃত মালামাল:

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চায়নামোড় এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে ওই দুই মাদককারবারিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ৪৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা

৩৯ বিজিবির অধিনায়কের বক্তব্য: এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আইনি পদক্ষেপ:

বিজিবি জানায়, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখবে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট