1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আসলাম পারভেজ, সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নির্বাচিত
পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নির্বাচিত

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, ইনামুল হক সজল, জেলা সদস্য সুলতান মাহমুদ, মল্লিক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এস এম ইমদাদুল হক।

দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আসলাম পারভেজ (ছাতা প্রতীক) ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ (হাতি প্রতীক) ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন নির্বাচিত হন— শেখ রুহুল কুদ্দুস (মই প্রতীক) ৩৭৯ ভোট এবং মনিরুল ইসলাম মন্টু (কলস প্রতীক) ২৫০ ভোট।

পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৫৯৮ ভোটারের মধ্যে ৫৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুর, এ্যাডভোকেট তফসিরুজ্জামান, এ্যাডভোকেট মাসুদ করিম, জিএম মিজানুর রহমান ও এ্যাডভোকেট হবিবুর রহমান মালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট