1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত অতিথি ও সদস্যরা।
নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত অতিথি ও সদস্যরা।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা হলরুম-তেপান্তরে আয়োজিত এই সভায় সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে অভ্যর্থনা জানান। যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য আমিনুল ইসলাম সংগঠনের কার্যবিবরণী উপস্থাপন করেন।

সাধারণ সম্পাদক শাহিন আলম সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, মকবুল হোসেন মকুল, ছামিউল হক, খন্দকার আব্দুল আলীম, আনিসুজ্জামান বাপ্পী প্রমুখ।

সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সিএ-টু-ইউএনও হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসমিন, উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সকল পর্যায়ের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট