1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে গণসংযোগ করলেন এবি পার্টির এমপি প্রার্থী আব্দুল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে এবি পার্টির এমপি প্রার্থী আব্দুল্লাহর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নিলেন এবি পার্টির এমপি প্রার্থী মাওলানা মো. আব্দুল্লাহ

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এবি পার্টি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী পৌরশহরের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার আড়াই আনী বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এবি পার্টির নেতাকর্মীরা।

এ সময় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, উপজেলা এবি পার্টির আহ্বায়ক, নালিতাবাড়ীর কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মো. আব্দুল্লাহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট