1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ব্যবসায়ীকে খু’নে’র হুমকি দিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় ব্যবসায়ীকে চাঁদা দাবি ও হুমকি দিচ্ছেন বিএনপি নেতা
রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপি নেতা রেজাউল করিমের বিরুদ্ধে ব্যবসায়ী রবিউল হাসানকে হুমকি দিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা উপজেলায় এক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে প্রাণনাশের হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতার বিরুদ্ধে।

অভিযোগ করা নেতার নাম রেজাউল করিম। তিনি বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি। ভুক্তভোগী রবিউল হাসান স্থানীয় বাসিন্দা। তিনি জানান, আদালতের নির্দেশে পূর্বের একটি মামলা আপস-মীমাংসা হওয়া সত্ত্বেও রেজাউল করিম তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।

রবিউল হাসান অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেজাউল করিম একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তার কাছে থাকা অডিও প্রমাণও রয়েছে। হুমকি দিয়ে রেজাউল করিম এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে এবং দুই লাখ টাকা নগদ নিয়ে নেন।

রবিউল আরও জানান, রেজাউল করিম প্রকাশ্যে বলেছে, “এক লাখ ৮৫ হাজার টাকা দিয়ে পিস্তল কিনেছি শুধু তোর জন্য।” বর্তমানে তিনি তার দোকান খুলতে পারছেন না এবং ১৫ দিন ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট