1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি: হাত বাড়ালেই মিলছে মাদক!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদক বিক্রির ছড়াছড়ি
শ্রীপুর ৯ নং ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি: এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদকের রমরমা বাণিজ্য এখন ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত। স্থানীয়রা অভিযোগ করছেন—”হাত বাড়ালেই মিলছে মাদক”। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এখানে যেন সহজলভ্য পণ্যে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছেন, স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের মধ্যেই মাদকাসক্তির হার সবচেয়ে বেশি। অভিযোগ উঠেছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা মাদক ব্যবসায়ীরাই এর মূল চালিকাশক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। প্রতিদিন স্কুলে পাঠালেও ভয় কাজ করে—না জানি কার প্রভাবে তারা পড়ে যায়।”

এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের মাঝে মাঝে অভিযান হলেও তা অনেকেই লোক দেখানো বলে মনে করছেন।

একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “এভাবে চলতে থাকলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

স্থানীয়রা দ্রুত এবং কার্যকর অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তরুণদের পুনর্বাসন ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট