1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকা ধানমন্ডি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকা ধানমন্ডি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে (পিন্টু) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় পিন্টুর ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুল ওয়াদুদ পিন্টু নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।

জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে পিন্টু আত্মগোপনে ছিলেন। রোববার রাতে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট