1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর বিশাল জনসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভায় সমবেত নেতাকর্মী ও জনস্রোত
মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভায় সমবেত নেতাকর্মী ও জনস্রোত

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ীতে রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গোলাবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সমবেত হন। বিকেলের মধ্যেই মাঠটি জনসমুদ্রে পরিণত হয় এবং ওয়ার্ড পর্যায়ের জনসভাগুলোর মধ্যে এটি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী। তিনি বলেন, “মধুপুর-ধনবাড়ী আসনের জনগণ স্থানীয় মানুষকে এমপি বানাতে চায়। আমি জেল-জুলুম-অত্যাচার ও মামলার মধ্যেও সবসময় মানুষের পাশে থেকেছি। ইনশাআল্লাহ, দলীয়ভাবে মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে মধুপুর-ধনবাড়ীবাসীর উন্নয়নে পাশে থাকব। একইসাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে কাজ করব।”

সভায় সভাপতিত্ব করেন গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্বাছ আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সরকার মনি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রাবণ হাবিব ও জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা মাসুম প্রমুখ।

সভায় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট