1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশনের অর্থসহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক হস্তান্তর করছেন ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশনের সভাপতি ও সংগঠনের অন্যান্য সদস্যরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক হস্তান্তর করছেন ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশনের সভাপতি ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে অর্থসহায়তা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনটির সভাপতি ওসমান গনি। চেক গ্রহণ করেন পরিবারের কর্তা জরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আল মামুন, সংগঠনের প্রতিষ্ঠাতা আরোয়ার হোসেন, পরিচালক বদিউজ্জামান, সদস্য ইউসুফ আলী, লুৎফর রহমান ও সাইফুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর জরিফুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার চারটি ঘর পুড়ে যায় এবং পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।

সংগঠনের সদস্য ইউসুফ আলী বলেন, “আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কাজে ভুমিকা রাখতে সংগঠনের কার্যক্রম শুরু করেছি। আমাদের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।”

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশাপাশি হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া গ্রামের এক মেধাবী শিক্ষার্থী, যিনি এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছেন, তাকেও ৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট