1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

উত্তরা চা কারখানায় তৈরী চা হিসাবে গড়মিল, ২৬ দিনেও শোকজের জবাব দেননি পরিচালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ কারখানায় চায়ের হিসাবে গড়মিল বিষয়ে চা বোর্ডের তদন্ত।
উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ কারখানায় চায়ের হিসাবে গড়মিল বিষয়ে চা বোর্ডের তদন্ত।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

পঞ্চগড়ের উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরী চায়ের হিসাবে গড়মিল ধরা পড়েছে। এ ঘটনায় বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠানটিকে শোকজ করলেও ২৬ দিন পার হলেও ব্যবস্থাপনা পরিচালক কোনো জবাব দেননি বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে গত ২৮ আগস্ট পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় থেকে চা বোর্ড কর্তৃপক্ষ মজুদ রেজিস্টার ও বাস্তবের সাথে তৈরী চায়ের হিসাবে অমিল থাকার অভিযোগে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ প্রদান করে।

নোটিশে বলা হয়, ২৭ আগস্ট কারখানা পরিদর্শনকালে মজুদ রেজিস্টার অনুযায়ী যতটুকু তৈরী চা থাকার কথা, বাস্তবে তার চেয়ে অনেক কম চা পাওয়া যায়। কেন এই অমিল হলো এবং কেন চা আইন-২০১৬ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে ৩১ আগস্টের মধ্যে লিখিতভাবে চা বোর্ডকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

তবে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শাহ আলম মিঠু দাবি করেন, “আমরা শোকজের জবাব দিয়েছি। কিন্তু চা বোর্ড কেন অস্বীকার করছে তা আমাদের জানা নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট