1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

পঞ্চগড়ে এনআইডি জালিয়াতি মামলায় দুইজন হাজতে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে এনআইডি জালিয়াতি মামলার আসামীদের আদালতে হাজতে পাঠানোর সময় ছবি।
পঞ্চগড়ে এনআইডি জালিয়াতি মামলায় মোস্তফা কামাল ও জালাল হাজীকে আদালত হাজতে পাঠিয়েছে, তাদের জামিন নামঞ্জুর করা হয়েছে।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে এনআইডি জালিয়াতি করার অভিযোগে দুইজনকে হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) বোদা আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. রাকিবুত তারেক। এজাহারভুক্ত আসামীরা আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন করেন, কিন্তু বিচারক তা নামঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

হাজতে পাঠানো আসামীরা হলেন:

  • মোস্তফা কামাল (৪২), দেবীগঞ্জ টেপ্রীগঞ্জ কাদেরের মোড় এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

  • জালাল হাজী (৫৫), বোদা উপজেলার মারেয়া নতুন বস্তি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, ভারতীয় নাগরিকদের সহায়তায় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করার অভিযোগের ভিত্তিতে দেবীগঞ্জের নাজমুল ইসলাম বাপ্পি লিখিত অভিযোগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তদন্তের জন্য বিষয়টি বোদা থানায় প্রেরণ করা হয়। পুলিশ পরিদর্শক রেজওয়ানুল হক মন্ডল তদন্ত শেষে গত ২৫ আগস্ট ভারতীয় দুইজনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভারতীয় নাগরিক ভবেন্দ্র নাথ রায় প্রধান (৭৫) এবং বজেন্দ্র নাথ রায় প্রধান (৭১) পঞ্চগড়ে দেবীগঞ্জের গাজকাটি খারিজা ভাজনি গ্রামের পৈত্রিক সম্পত্তির মালিক ছিলেন। তাঁদের পিতা মৃত জলধর রায় প্রধান স্বাধীনতার পূর্বে টেপ্রীগঞ্জ ও শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মৃত জলধর রায়ের তিন ছেলে ভারতে চলে যায়, এক মেয়ে দেবীগঞ্জের স্থানীয় ব্যক্তির সঙ্গে বিবাহিত হন।

আসামীরা মোস্তফা কামাল ও জালাল হাজী স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরি করে সম্পত্তি বিক্রির জন্য কাগজপত্র দাখিল করেন। এছাড়া নোয়াখালি এলাকার মিরাজ মোহাম্মদ তারেকুল হাসান দলিল প্রস্তুত করে জালিয়াতিতে সহযোগিতা করেছেন।

আদালত থেকে হাজতে পাঠানোর পর আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট