1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ১০ চালকের ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
চাটখিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাড়ি চালককে জরিমানা করা হচ্ছে
চাটখিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাড়ি চালককে জরিমানা করা হচ্ছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাটখিল-ঢাকা রামগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযান চলাকালে পৌরসভার নির্ধারিত বাসস্ট্যান্ডের বাইরে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা এবং যানজট সৃষ্টি করায় বিভিন্ন পরিবহন চালক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় জননী, আল বারাকা পরিবহন এবং মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়।

জরিমানার মধ্যে রয়েছেন—

  • পারভেজ (জননী বাস) – ৩,০০০ টাকা

  • মো. নুর আলম (জননী বাস) – ৩,০০০ টাকা

  • মো. রায়হান (জননী বাস) – ৫,০০০ টাকা

  • সজীব চন্দ্র দাস (জননী বাস) – ২,০০০ টাকা

  • মো. মিজান (মোটরসাইকেল) – ৫,০০০ টাকা

  • সামছুল ইসলাম (মোটরসাইকেল) – ২,০০০ টাকা

  • মো. দুলাল (জননী বাস) – ২,০০০ টাকা

  • ফাহিম (আল বারাকা বাস) – ৫,০০০ টাকা

  • মো. ইউসুফ (জননী বাস) – ৫,০০০ টাকা

  • রফিকুল ইসলাম (জননী বাস) – ২,০০০ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, চাটখিল উপজেলার সড়কগুলোকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট