1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রউফুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
যুবদল নেতা রউফুল ইসলামের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা
যুবদল নেতা রউফুল ইসলামের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা

নীলফামারী প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলাসহ ১নং গোলমুন্ডা ইউনিয়নবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দলের জন্য নিবেদিত প্রাণ, রাজপথের লড়াকু সৈনিক ও জাতীয়তাবাদী যুবদলের গোলমুন্ডা ইউনিয়ন শাখার আহ্বায়ক রউফুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের মূল বৈশিষ্ট্য। তিনি আশা প্রকাশ করেন, ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে।

রউফুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রশাসনের পাশাপাশি গোলমুন্ডা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

শেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট