1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মদ ও চোরাচালানী মালামাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ হওয়া ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী হালুয়াঘাটের নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

এসময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, জিলেট ব্লেড ১ লাখ ২০ হাজার পিস, ৮টি কম্বল এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

জব্দকৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ৮শ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট