1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা: বাঘায় বিএনপি নেতার আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
বাঘায় শারদীয় দুর্গোৎসবে বিএনপি নেতার পক্ষ থেকে মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের ছবি
বাঘায় শারদীয় দুর্গোৎসবে নগদ অর্থ বিতরণ ও সম্প্রীতির বার্তা প্রদান করছে বিএনপি নেতৃবৃন্দ

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চন্ডিপুর বাজার সংলগ্ন ১ নং বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর আর্থিক সহায়তার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী তাপস কুমার এবং সঞ্চালনা করেন শ্রী নয়ন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হামিদুল ইসলাম (হায়দার মিলিটারী) এবং প্রধান বক্তা ছিলেন ধীরেন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন ও জাহিদ হাসান।

প্রধান অতিথি মোঃ হামিদুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আমিনুল ইসলাম মিঠু। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমানে আমেরিকা প্রবাসী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে দাঁড়ায়। শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা জোরদার করে।

তথ্যসূত্রে জানা গেছে, বাঘার ৪১টি মন্দিরে প্রতিটিতে ২,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ ধরনের পদক্ষেপ আগামী প্রজন্মের কাছে সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট