1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। নিহত আলমগীর হোসেন (৩১) উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালামের পুত্র। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সংগ্রামখেলী বাজারের পাশে একটি জঙ্গলে মাটির নিচে চাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাড়িতে খাওয়া-দাওয়ার পর আলমগীর হোসেন সংগ্রামখেলী বাজারে যাওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর শনিবার দুপুরে বাজারের পাশে একটি পরিত্যক্ত ডোবার আশপাশে কুকুরের অস্বাভাবিক আচরণ দেখে নিহতের ছোট ভাই শাহআলমের সন্দেহ হয়। তিনি স্থানীয় লোকজনকে নিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ দেখতে পান।

ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বঁটি দা এবং অদূরে বাপাইল বিল থেকে নিহতের পোশাকও উদ্ধার করা হয়। নিহতের পরিবার নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট