1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময় সভার ছবি
উপজেলা জামায়াতে ইসলামী ও মন্দির কমিটির প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ উদযাপনের বিষয়ে মতবিনিময় করছেন, রাণীনগর।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন। সঞ্চালনা করেন সেক্রেটারি শামিনুর ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ মহন্ত এবং সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথি খবিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হচ্ছে। সকল পুজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা জামায়াতে ইসলামী সনাতন ধর্মাবলম্বীদের সকলরকম সহযোগিতা প্রদান করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট