1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শেরপুরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সিরাজ মাস্টার র‌্যাবের অভিযানে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
শেরপুরে র‌্যাবের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সিরাজ মাস্টার গ্রেফতার
শেরপুরে র‌্যাবের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সিরাজ মাস্টার গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার (৪৫) গ্রেফতার হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত সিরাজ মাস্টার শেরপুর সদর থানার মামলা নং-৪০, তারিখ ২৪/০২/২৫ খ্রি:, জিআর নং-১০৪/২৫, ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি শেরপুর সদর উপজেলার পশ্চিম দরিপাড়া গ্রামের মো. উদ্দীন মণ্ডলের ছেলে।

র‌্যাব-১৪ নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ মামলার আসামী গ্রেফতার, জিম্মি ও ভিকটিম উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের আটক করে আসছে। একইসাথে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি কার্যক্রমও জোরদার রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট